সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ

আপডেট : ৩১ মে ২০২১, ০৯:৪৫ এএম

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। আজ রোববার (৩০ মে) এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। 

রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য–বিষয়ক কমিটির একজন সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল শনিবার (২৯ মে) এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছে।

এসব জেলায় সংক্রমণের হার বেশি বলে এ সুপারিশ করা হয়। এছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি। 

বিশেষজ্ঞ কমিটি এ সুপারিশ আজ স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানাবে। এরপর বিকেলে মন্ত্রিসভার বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে, মহামারি শুরু হওয়ার পর যা একদিনে রাজশাহী মেডিকেলে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 

এদের মধ্যে সাতজনই ছিলেন দ্রুত করোনা ছড়িয়ে পড়া  চাঁপাইনবাবগঞ্জ জেলার। বাকিদের মধ্যে দু'জন রাজশাহীর, দু'জন নওগাঁর এবং নাটোরের একজন রয়েছেন। 

আরও পড়ুন:  রাজশাহী মেডিকেলে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

নাটোর জেলায় করোনা আক্রান্ত হয়ে গত একদিনে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নাটোর জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান। 

এ জেলায় নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে জেলা পুলিশ ও জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বাড়ানো হয়েছে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা। শহরের সবগুলো প্রবেশমুখে পুলিশকে কড়া পাহারা দিতে দেখা গেছে। 

এদিকে নওগাঁ জেলা সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, আজ ৩০ মে সকাল ১০টা পর্যন্ত করোনায় নতুন মৃত্যু হয়েছে ১ জনের। নতুন শনাক্ত হয়েছেন ১৪ জন। 

সাতক্ষীরা জেলায় নতুন করে ৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত। সেখানে রোববার সকাল পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। 

তবে এরইমধ্যে ভারতীয় ধরণের সংক্রমণ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক সপ্তাহের জন্য 'বিশেষ লকডাউন' আরোপ করা হয়, যা গত ২৪ মে রাত ১২টা থেকে কার্যকর হয়। 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহ 'লকডাউন'

অন্যদিকে, সারাদেশে চলমান লকডাউন আজ রোববার রাত ১২টায় শেষ হবে। তবে এর সঙ্গে নতুন কিছু শর্তাবলি যোগ করে এর মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা। 

এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধের সময়সীমা ১৪ই জুন পর্যন্ত বাড়িয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 




একাত্তর/এসজে 


কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর