আড়াইহাজারে লেগুনা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১০:০০ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে লেগুনা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত আরও দুইজন। 

বুধবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মদনপুর-গাজীপুর সড়কের লঙ্গুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন লেগুনার চালক রতন মিয়া। তিনি উপজেলার কৃষ্ণপুরা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। অপরজন লেগুনা যাত্রী ও অটোচালক দ্বীন ইসলাম। তিনি উপজেলার লসকুরদী গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লঙ্গুরদী এলাকায় বিকেল চারটার দিকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনা চালক রতন মিয়া নিহত হন। এসময় স্থানীয়রা লেগুনার যাত্রীসহ আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দ্বীন ইসলাম মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: সালথায় প্রেমিকার ওপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই কাভার্ডভ্যান ফেলে পালিয়েছে চালক। তাকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত লেগুনাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


একাত্তর/জো

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর