সালথায় প্রেমিকার ওপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৮:১৪ পিএম

ফরিদপুরের সালথায় প্রেমিকার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাত আটটার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত কিশোর হৃদয় রায় (১৫) ওই গ্রামের কানাইলাল রায়ের ছেলে এবং পেশায় একজন কামার ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে হৃদয়ের মা গৌড়দিয়া এলাকায় একটি গানের অনুষ্ঠানে ছিলেন। আর বাবা ছিলেন বাড়ির সামনে চায়ের দোকানে। বাড়ি ফাঁকা পেয়ে হৃদয় সাউন্ডবক্সে গান চালিয়ে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন। 

আত্মহত্যার কারণ জানতে চাইলে স্থানীয়রা জানান, একটি মেয়ের সাথে হৃদয়ের প্রেম ছিলো। ঘটনার দিন প্রেমিকার সাথে ফোনে কথা কাটাকাটি হয় হৃদয়ের। হয়তো সেই অভিমান থেকে আত্মহত্যার পথ বেছে নেয় হৃদয়। 

নিহতের পরিবার জানায়, প্রতিদিন সন্ধ্যার পর হৃদয় বাড়ির সামনে চায়ের দোকানেই বসে সময় কাটায়। ঘটনার দিন সন্ধ্যায় তাকে চায়ের দোকানে না দেখে হৃদয়ের বাবা তাকে খুঁজতে বাড়ি যান। বাড়ি গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ঘরের বেড়ার ফাঁকা দিয়ে উঁকি দিয়ে হৃদয়কে ফ্যানের সাথে ঝুলন্ত দেখে চিৎকার করেন তিনি। তার চিৎকারে লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে তাকে মৃত দেখে পুলিশে খবর দেন।

আরও পড়ুন: সরিষাবাড়ীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, প্রেমিকার ওপর অভিমান করে কিশোরের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাও হয়েছে।


একাত্তর/জো

ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে জেলা সদরের অন্য একটি এলাকায় বসতঘরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পারিবারের দাবি, জমি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর