মান্দায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৮:১৩ পিএম

নওগাঁর মান্দায় এইচএসসি পরীক্ষার্থীর দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলার পাঁজরভাঙ্গা-পলাশবাড়ী রাস্তার উত্তর চকরামপুর ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত হাজেরা বেগম (৭০) উপজেলার উত্তর চকরামপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী। মোটরসাইকেল চালক হাবিবুর রহমান তুড়কবাড়িয়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে। 

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, সকালে রহিদুল মোটরসাইকেল চালিয়ে গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল ও কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। সেসময় হাজেরা বেগম শাখা রাস্তা থেকে পাকা রাস্তায় উঠছিলেন। হাবিবুরের বেপরোয়া গতিতে ছুটে চলা মোটরসাইকেল হাজেরাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গুরুতর জখম হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ইউক্রেনের সাড়ে ৫২ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/জো

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর