কুমিল্লায় পুলিশের অভিযানে পাঁচ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৭:৫৫ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শিপনসহ ৫ ডাকাতকে আটক করা হয়েছে।

পু‌লিশ জানায়, গত ১৮ অক্টোবর গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি বিজয়করা এলাকার ‘গ্রীন ভিলা এগ্রো ফার্ম’ -এ সংঘবদ্ধ একটি ডাকাত দল ফার্মের নৈশ প্রহরীদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৬টি গরু ডাকাতি করে পিকআপ পরিবহনযোগে নিয়ে যায়।

এ ঘটনায় চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়ের হলে অভিযানে নামে পুলিশ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা ও মামলার তদন্ত কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ শাহিনুল ইসলামসহ চৌদ্দগ্রাম থানার পুলিশের একটি বিশেষ টিম গত দুইদিন অভিযান চালিয়ে নোয়াখালীর কবিরহাট ও সেনবাগ এলাকাসহ বিভিন্নস্থান থেকে ডাকাত সর্দার শিপনসহ ৫ ডাকাত সদস্যকে আটক করে।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোটরসাইকেল ও একটি তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গলাচিপায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

শুক্রবার (১১ নভেম্বর) বি‌কে‌লে সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ শাহিনুল ইসলাম।


একাত্তর/আরএ

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী অঞ্চলের অন্যতম ত্রাস ও কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারীকে (৩২) দুই সহযোগীসহ আবার গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের আস্তানা থেকে একটি দেশীয়...
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর