মহাসড়কে ইউটার্নের দাবিতে গজারিয়ায় মানববন্ধন

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৩:২০ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর নিচ দিয়ে ইউটার্নের দাবিতে মানববন্ধন করেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাবাসী।

উপজেলাবাসীর ব্যানারে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে গজারিয়ার বালুয়াকান্দি হাঁসপয়েন্ট এলাকায় এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে উপস্থিত বক্তারা বলেন, গজারিয়া উপজেলা একটি শিল্পাঞ্চল এলাকা। এই এলাকায় পরিকল্পিত কোন ইউটার্ন না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

তারা বলেন এই মহাসড়কে বিকল্প পথ এবং ইউটার্ন না থাকায় যানবাহনগুলো বিপরীত লেনে ঘুরতে গিয়ে সড়কে প্রাণহানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এতে দীর্ঘদিন ধরে এলাকাবাসী উদ্বিগ্ন।

মানববন্ধন থেকে দ্রুত ইউটার্ন নির্মাণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

স্থানীয়রা জানান, ইউটার্ন সুবিধা চালু হলে সড়ক দুর্ঘটনা কমবে এবং জনদুর্ভোগ লাঘব হবে। মানববন্ধনে প্রশাসনের হস্তক্ষেপ ও মহাসড়কে জরুরি ভিত্তিতে মেঘনা সেতুর নিচ দিয়ে ও ভাটেরচর ব্রিজের নিচ ইউটার্ন স্থাপনের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার মানুষ অংশ নেন।

স্থানীয় রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইসহাক আলী, দেওয়ান হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন সরকার, মাসুম আহমেদ, রিফাত প্রধান, মমিন মৃধা, বাদশা মেম্বার, নিজাম মোল্লা, শাহাদাত হোসেন পান্নু, মোকলেস দেওয়ান, ইপু প্রধান প্রমুখ।

একাত্তর/আরএ
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং ট্রলারের মাধ্যমে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার নামে নির্বিচারে মাছের ডিম, রেনুপোনা ও জীববৈচিত্র্য ধ্বংস বন্ধের দাবিতে উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন করেছেন জেলেরা। 
ভাঙন-জলোচ্ছ্বাসে দিশেহারা পটুয়াখালীর রাঙ্গাবালীর নদীভাঙন কবলিত চালিতাবুনিয়া ইউনিয়ন রক্ষার দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করা হয়েছে।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর