নীলফামারীতে বাইসাইকেল চোর দলের প্রধান গ্রেপ্তার

আপডেট : ৩০ মে ২০২১, ০৫:৩৯ পিএম

নীলফামারীতে আন্তঃজেলা বাইসাইকেল চোর দলের প্রধানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ২৫টি বাইসাইকেল। 

রবিবার দুপুরে জেলা সদরের চওরাবড়গাছা ইউনিয়নের খাতোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া বাইসাইকেল উদ্ধার ও আন্তঃজেলা বাইসাইকেল চোর দলের প্রধান আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়। 

আনোয়ারুল ওই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে।

আরও পড়ুন: ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা র‌্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ জানায়, গোপন খবরে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মাহমুদ উন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ওই বাড়িতে থাকা চোরাই বাইসাইকেল উদ্ধারসহ আনোয়ারুলকে গ্রেফতার করা হয়।

সদর থানা পুলিশের পরিদর্শক মো. আব্দুর রউপ জানান, গ্রেপ্তার আনোয়ারুলের বিরুদ্ধে নীলফামারীসহ আশপাশের থানায় বাইসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে। 

একাত্তর/এসি

নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর