নরসিংদীর মনোহরদীতে এক ঝোপ থেকে একদিন বয়সী অজ্ঞাতপরিচয় এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) সকালে পলিথিনে মোড়ানো অবস্থায় মনোহরদী সরকারি কলেজের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ভোরে মনোহরদী সরকারি কলেজের শহীদ মিনার সংলগ্ন একটি ঝোপে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি অজ্ঞাতপরিচয় শিশুটি মাটিতে পড়েছিল। শিশুটির কান্নার শব্দ শুনে এলাকাবাসী তাকে দেখতে পায়। পরে পুলিশের সহায়তায় নবজাতকটিকে সেখান থেকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শিশুটি একটি কন্যা সন্তান এবং এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন জানান, উদ্ধার হওয়া নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় আছে। এখনও পর্যন্ত তার পরিচয় মেলেনি।
আরও পড়ুন: গোয়ালন্দে পদ্মা থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) খন্দকার আনিসুর রহমান জানান, শিশুটি মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শিশুটি একটি কন্যা সন্তান। তার বয়স একদিনের বেশি হবে না। তার অবস্থা এখন আগের চেয়ে ভালো আছে।
একাত্তর/জো
