ছিনতাই করে পালানোর সময় তিনজন আটক

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৪:২২ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় দিন-দুপুরে এক গৃহবধূর স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় চুরি করা স্বর্ণের চেইন ক্রয় করার অভিযোগে এক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের আন্দারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামের কালাচাঁদ খানের ছেলে সাব্বির খান (২১), একই উপজেলার কুরগিরচর গ্রামের রশিদ খানের ছেলে আশিক খান (২০), গৌরনদী উপজেলার বাউরগাতী গ্রামের আবু তালেব শিকদারের ছেলে মাহাবুব শিকদার (২৯) এবং ছিনতাই করা স্বর্ণের চেইন ক্রয়কারী ব্যবসায়ী ভুরঘাটা বাজারের ইতি জুয়েলার্সের মালিক বিধান দত্তের ছেলে শিপনাথ দত্ত (২৫)।

আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। রোববার (১৩ নভেম্বর) সকালে ওই মামলায় গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: মনোহরদীতে ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় নবজাতক উদ্ধার

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের আন্দারমানিক গ্রামের অজিত হালদারের স্ত্রী চিনু বাড়ৈ সড়কের উপর চায়ের দোকানে বসেছিলেন। এসময় মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী তার গলার স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাদের দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আটককৃত দুইজনের তথ্যানুযায়ী ছিনতাইকারীদের অপর সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ। 


একাত্তর/জো 

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর