মাতাল শ্যালকের হাতুড়ির আঘাতে ভগ্নীপতির মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১১:১০ এএম

শেরপুরের নালিতাবাড়ীতে মদ খেয়ে মাতাল শ্যালকের পাথর ভাঙার হাতুড়ির আঘাতে মাতাল ভগ্নীপতির মৃত্যু হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) রাত নয়টার দিকে উপজেলার হাতিপাগার গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আলবার্ট দাওয়া (৪০) ও হত্যাকারী উৎসব মারাক (২১) দুইজনই ওই এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আলবার্টসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্য কয়েকজন একসাথে চোলাই মদ খেয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তারা আলবার্টের শ্যালক উৎসবের বাড়িতে এলে উভয়ের মধ্যে কিছু নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উৎসব তার ঘরে থাকা পাথর ভাঙার হাতুড়ি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করেন। স্বজন ও আশপাশের লোকজন এসে আহত আলবার্টকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দেবীগঞ্জে পিস্তল ও চাকুসহ দুই যাত্রী আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনার পরপরই থানা পুলিশ অভিযান চালিয়ে উৎসবকে আটক করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


একাত্তর/জো 

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর