ঝিনাইদহে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষ, নিহত এক

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০২:০৬ পিএম

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে জেলার শৈলকূপা উপজেলার লক্ষুণদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাইদ হোসনে (৪০)। তিনি উপজেলার কেষ্টপুর গ্রামের জাবেদন আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, উপজেলার উমেদপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সদস্য মান্নান মণ্ডলের সঙ্গে চার নং ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিনের রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সকালে বিএলকে বাজারে মান্নানের সমর্থক তরিককে কফিল উদ্দিনের সমর্থকরা মারধর করে। এরপর লক্ষুণদিয়া গ্রামের উভয় ইউপি সদস্যের সমর্থকরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে তাদের মধ্যে পাঁচ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক সাইদ হোসেনকে মৃত ঘোষণা করেন। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহিয়া মেহেনাজ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে সাইদের মৃত্যু হয়েছে। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


একাত্তর/এসি

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর