সর্বহারা নেতা মুসা খাঁ হত্যার রহস্য উদঘাটন

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাঁচ চরমপন্থি সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৩:৪১ পিএম

পাবনার আটঘরিয়ার একদন্তে আত্মসমর্পণ করা সর্বহারা নেতা মুসা হত্যায় জড়িত চরমপন্থি দলের পাঁচ সদস্যকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী। 

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন চাটমোহরের কদমতলীর আব্দুল হাই সামাদের ছেলে সাইফুর ইসলাম ওরফে শুটার সিরাজ (২৫), আটঘরিয়ার নগরচাচকিয়া উত্তরপাড়ার মো. নায়েব আলীর ছেলে মো. একরাম হোসেন (২৫), আমিনপুর থানার চর দূর্গাপুরের কোরবান ব্যাপারীর ছেলে মো. শরিফুল ইসলাম (২৫), আতাইকুলা থানার সাদুল্লাহপুরের ফারাদপুর নতুনপাড়ার গফুর প্রামাণিকের ছেলে নাহিদুল ইসলাম শাকিল (১৯) ও রাজবাড়ী জেলার চরভরাটের মো. আজিজুল আয়নাল প্রামানিকের ছেলে জালাল প্রামানিক (২৮)।

পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে সর্বহারা নেতা মুসা খাঁ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে গোপন খবরের ভিত্তিতে রবিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে আতাইকুলার ফারাদপুর নতুন পাড়ার মো. নাহিদের বাড়িতে সর্বহারাদের আস্তানায় অভিযান চালায় পুলিশের দুইটি চৌকশ দল। 

তিনি আরও জানান, অভিযানে পাঁচ চরমপন্থিকে কোনো রক্তপাত ছাড়াই গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি এসএমজি, এসএমজির ম্যাগাজিন, এসএমসজির ১৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি শটগান, ৩২ রাউন্ড বারো বোরের তাজা কার্তুজ এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: মেহেরপুর জেনারেল হাসপাতালে ছয় দালালের জরিমানা

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে নজিবুলের চায়ের দোকানের পেছনে ক্যারাম খেলার সময় সর্বহারা নেতা মুসা খাঁকে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে ও রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। এরপর খুনিরা সর্বহারা জিন্দাবাদ, মাওবাদী বলশেভিক জিন্দাবাদ স্লোগান দিয়ে পালিয়ে যায়।

 

একাত্তর/জো 

পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
ঋণের পাহাড় সমান পাপাচ্ছন্ন জীবন আর দুই স্ত্রীর লাগাতার চ্যাটাং-চ্যাটাং কটু কথা থেকে বাঁচতে নিজেকে নিজেই অপহরণের এক অবিশ্বাস্য নাটক ফেঁদেছিলেন রাজধানীর পল্লবীর বাসিন্দা নজরুল ইসলাম! সাদা বস্তায় ঢুকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর