ব্রাহ্মণবাড়িয়ায় নদীর মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১০:৫৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় নদীর তীর থেকে ট্রলি দিয়ে মাটি কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং পাঁচ জনকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকেই টেঁটা, বল্লমে জখম হয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

image


প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালনগর গ্রামে মেঘনা-ভলভদ্র নদীর তীর থেকে ট্রলি দিয়ে মাটিকাটা নিয়ে মাসুক মিয়ার সঙ্গে একই এলাকার রফিক মিয়া লোকজনের কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে এলাকায় দুই পক্ষের লোকজন লাঠি, বল্লম, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

image


আরও পড়ুন: আট ব্যাংকের প্রভিশন ঘাটতি প্রায় ২০ হাজার কোটি টাকা

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ সরকার বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। 


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
বারোশ পণ্যকে পেছনে ফেলে তীব্র প্রতিযোগিতা শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট অর্জন করেছে ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গত সোমবার (২৮...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর