নকলে বাধা দিয়ে শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ হলেন দুই শিক্ষক

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৬:৩৮ পিএম

পটুয়াখালীর গলাচিপায় এইচএসসি পরীক্ষায় খারিজ্জমা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদর অনৈতিক কাজে বাধা দেয়ায় পরীক্ষা শেষে ঘন্টাখানেক দু‘জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখে পরীর্ক্ষাথীরা। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদেরকে উদ্ধার করে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) পরীক্ষার পর পরীক্ষার্থীরা এই কাণ্ড ঘটান। 

অবরুদ্ধ শিক্ষকরা হলেন বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো: জাহিদুল ইসলাম এবং কৃষিশিক্ষা বিভাগের প্রভাষক ফয়সাল রুবায়েত।

জানা গেছে, গলাচিপা উপজেলার খারিজ্জমা কলেজ কেন্দ্রে খারিজ্জমা ইসাহাক মাধ্যমিক বিদ্যালে তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রে ৭ নম্বর কক্ষে তিন বিষয়ের ৬২ জন পরীক্ষাথী অংশগ্রহণ করে। তাদের পরীক্ষা গ্রহণে দায়িত্বরত শিক্ষক ছিলেন তিনজন।

বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো: জাহিদুল ইসলাম জানান, পরীক্ষার শুরু থেকে শিক্ষাথীরা নানা ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের চেষ্টা চালায়। তাদের অনৈতিক কাজে বাধা দেয়া হয়। পরীক্ষা শেষে খাতা জমা দেয়ার পর সকল শিক্ষাথীরা জড়ো হয়ে দু‘শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ করতে থাকে। তারা নিরাপদ আশ্রয় নিতে অধ্যক্ষের কক্ষে যান। তখনো কেন্দ্রে কতৃপক্ষ নীরব ভূমিকা পালন করে। পরে অবস্থা বেগতিক দেখে পুলিশ প্রশাসনকে খবর দেয়অ হলে পুলিশ তাদেরকে উদ্ধার করে।

বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজের অধ্যক্ষ রোজিনা পারভীন জানান, আমাদের কলেজের শিক্ষককে খারিজ্জমা কলেজ কতৃপক্ষের সহায়তায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষাথীরা। এ ব্যাপারে সন্ধ্যা ৬টায় ইউএনও মহোদয় কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন।

খারিজ্জমা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কমকতা ও অধ্যক্ষ আফরোজা আক্তার জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

গলাচিপা উপজেলা অতিরিক্ত নিবাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি আমি শুনেছি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বরিশাল শিক্ষা বোডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এআর

দুই হাত না থাকা সত্ত্বেও দমে যাননি, উল্টো পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের জীবনের আলো ছড়িয়ে দিচ্ছেন নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকার অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া। গণমাধ্যমে তাঁর এই...
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর