অপহরণের চারদিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করলো র‌্যাব

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৭:১৭ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ছাত্রীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির ৪ দিন পর ফতুল্লা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মো. হাসানুর রহমান সুজনকে (১৯)।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১ মিডিয়া অফিসার সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আড়াইহাজার থানার পুরিন্দা এলাকার সাদ্দেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীকে গত ১০ নভেম্বর অপহরণ করা হয়।

ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে স্কুলের সামনে গেলে অভিযুক্ত আসামি জোরপূর্বক তাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

পরে ভিকটিমকে জিম্মি করে মোবাইল ফোনে ভিকটিমের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। এ ঘটনায় ভিকটিমের বাবা কে এম আহাদ (৩৯) র‌্যাব-১১’ র কাছে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব ১১’র গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করে। পরে নিশ্চিত হয়ে সোমবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী সুজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণ চেষ্টা ও হত্যার ঘটনায় দম্পতির যাবজ্জীবন

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ঢাকের বাদ্যে মুখরিত আবহাওয়ায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অতি পবিত্র তিথি ‘মহাঅষ্টমী’। মহাসপ্তমীর ভক্তিময় আয়োজন শেষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর