শেরপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেলো যুবকের

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১১:১৮ এএম

শেরপুরের ঝিনাইগাতী বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাসেল (২৫)। তিনি ওই এলাকার মৃত জমশেদ আলীর ছেলে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, বিকেল রাসেল তাদের বসতবাড়ির রান্নাঘরের চাল খুঁটি দিয়ে উঁচু করে মেরামত করছিল। এসময় ঘরের পাশে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চালে লেগে বিদ্যুতায়িত হয়। এতে টিনের চালের সঙ্গে রাসেল বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে স্বজন ও আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বাইকারদের জন্য পদ্মসেতু খুলে দেওয়ার দাবি

ঝিনাইগাতী থানার অফিসার ইনাচার্জ মো. মনিরুল আলম ভুঁইয়া বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর