হাসপাতাল ভাংচুরের অভিযোগ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১১:২১ এএম

নরসিংদীর বেলাবতে হাসপাতাল ভাংচুর এর অভিযোগ উঠেছে বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুর বিরুদ্ধে। 

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খাদ্য সরবরাহের টেন্ডারের ড্র অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা যায়, খাদ্য সরবরাহের টেন্ডারে ছাত্রলীগের সভাপতি অপুকে কাজ না দেওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর আসাদ-উজ-জামানের সাথে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় তার। এর এক পর্যায়ে অপু তার দলবল নিয়ে স্বাস্থ্য কর্মকর্তা নুর আসাদের উপর আক্রমণ করেন এবং হাসপাতালের সিসিটিভির তার ছিঁড়ে হাসপাতালের ভিতরে ভাঙচুর চালান।  

আরও পড়ুন: অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০ ড্রেজার ধ্বংস

বেলাব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর আসাদ-উজ-জামান জানান, এ ঘটনায় তিনি নিজে বাদি হয়ে ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন অপু, তৌফিক, ইয়াছিন, অর্পণ, শিমুলসহ আরও পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০ জনের বিরুদ্ধে বেলাব থানায় একটি অভিযোগ দায়ের করেন।


একাত্তর/জো  

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর