নাগেশ্বরীতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৮:৩১ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নারায়ণপুর ইউনিয়নের কালারচর এলাকার কারিগরপাড়ায় বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে নিজ বাড়ির সামনে বিদ্যুৎ লাইনের পাশের একটি গাছের ডাল কাটতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। 

জানা গেছে, নিহত বৃদ্ধ জয়েন উদ্দিন (৬০) কারিগরপাড়ার বাসিন্দা। 

এলাকাবাসী জানান, জয়েন উদ্দিন বিকালে বাড়ির কাছ দিয়ে চলে যাওয়া বিদ্যুতের লাইনের পাশের একটি গাছের ডাল কাটতে যান। এসময় গাছের আংশিক কাটা ডাল হেলে বিদ্যুতের লাইনের উপর পড়ে পুরো গাছটি বিদ্যুতায়িত হলে গাছে থাকা জয়েন উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: হাসপাতাল ভাংচুরের অভিযোগে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তূজা জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


একাত্তর/জো

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর