হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ২০

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৯:৩৭ পিএম

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক পরিদর্শকসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে লাখাই উপজেলার বামৈ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, পুলিশের ছোড়া গুলিতে বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ জানান, সিলেটে বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণের জন্য লাখাই উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে সভা চলছিল। এসময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে হামলা চালায়। 

তিনি আরও বলেন, এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। এ সময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, বিএনপি নেতাকর্মীরা লাখাইয়ের বামৈ বাজারে সহিংসতার প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদেরকে বাঁধা দিলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

আরও পড়ুন: নাগেশ্বরীতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

ওসি আরও জানান, আত্মরক্ষার্থে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আহত পুলিশ সদস্যদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


একাত্তর/এসজে
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর