বিএনপি হিসেব না বুঝে রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: মতিয়া চৌধুরী

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৮:৩৮ পিএম

বিএনপি যোগ-বিয়োগ বোঝে না, এজন্যই দলটি দেশের রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমাবেশে নিয়ে প্রশ্নে তিনি বলেন, সারাদেশে বিএনপি যে সমাবেশ করছে এতে সরকার পরিবহন বন্ধ করছে না, বরং নিরাপত্তার কারণে পরিবহন মালিক সমিতি বন্ধ করতে পারে। আর ইন্টারনেট বিষয়টি অসমর্থিত কথা, কারণ আমেরিকার ইন্টারনেট রাশিয়া বন্ধ করতে পারে না, রাশিয়ারটা আমেরিকা বন্ধ করতে পারে না, আর আমাদের দেশে ইন্টারনেট বন্ধের কথাটি অসমর্থিত।

ম‌তিয়া আরো ব‌লেন, জিয়া যে কলম দিয়ে সংবিধানে বিসমিল্লাহ লিখেছে, সে কলম দিয়েই বার ও মদের লাইসেন্স দিয়েছে।

এসময় খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, যে ইন্টারনেট সংযোগ দিয়ে আপনি আপনার ছেলের সাথে কথা বলেন, তাও শেখ হাসিনা দিয়েছে।

এর আগে, সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

আরও পড়ুন: তারেক মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে: আমু

সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেংসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর