তারেক মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে: আমু

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১১:২২ পিএম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।

তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের নামে যে সকল মামলা হয়েছে তা ২০০৭ সালে কথিত তত্ত্বাবধায়ক সরকার করেছিলেন। সেই মামলায় তাদের সাজা হয়েছে। আওয়ামী লীগ সরকার কোন মামলা করেনি। আওয়ামী লীগ যদি মামলা দিতো, তাহলে তারা বলেতে পারতো এটা প্রতিহিংসামূলক।’

বুধবার (১৬ নভেম্বর) ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে ডিজিটাল বাংলাদেশ আরো ৪০ বছর এগিয়ে থাকতো, বাংলাদেশ আজ বিশ্বকে নেতৃত্ব দিতো। তিনি ১৯৭৩ সালে চট্টগ্রামের বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন।

আরও পড়ুন: বেশি নয়, আওয়ামী লীগ গণমাধ্যমের কাছে প্রাপ্য কভারেজ চায়: কাদের

তিনি আরো বলেন, ২০০৯ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নির্মাণে পদক্ষেপ নেন এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনের ফলে দেশের অনলাইন সেবা কার্যক্রম দ্রুত সম্প্রসারণ সম্ভব হয়েছে।


একাত্তর/আরএ

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর