শাহ সিমেন্ট ফ্যাক্টরির ক্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১০:০৯ পিএম

মুন্সীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে শাহ সিমেন্ট ফ্যাক্টরির ক্লিংকার খালাস করার সময় ফ্যাক্টরির ক্রেনের ধাক্কায় ইঞ্জিন শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে পশ্চিম মুক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মোহাম্মদ আজিমের নূর সাকিয়া-১ নামক জাহাজের গ্রিজার (ইঞ্জিনচালক) বলে জানা গেছে।  

প্রত্যক্ষদর্শী জাহাজের মাস্টার সবুজ মিয়া জানান, সকালে জাহাজ থেকে শাহ সিমেন্ট ফ্যাক্টরির ক্লিংকার খালাস করছিলো শ্রমিকরা। এসময় আজিম জেটিতে ওঠার সময় ফ্যাক্টরির ক্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কলমাকান্দায় ইজিবাইকের চাপায় বৃদ্ধার মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, ক্রেনের ধাক্কায় নিহত ওই শ্রমিকের মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো 

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর