বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে তরুণকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৭:২৩ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা। 

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের শালবন সংলগ্ন চাউলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত অমল দেবনাথ বীরগঞ্জের চৌপুকুরিয়া গ্রামের মৃত ধীরেন দেবনাথের ছেলে। তিনি পেশায় একজন হোটেল শ্রমিক। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, অমল দেবনাথ দুপুরে তার গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিলো। এসময় বীরগঞ্জ শালবনের পাশে চাউলিয়া নামক এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা মাদক সেবন করছিলো। এসময় অমলকে তারা গালিগালাজ করলে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ওই মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা অমলকে কুপিয়ে হত্যা করে। 

আরও পড়ুন: সাইকেলের সিটে পৌনে দুই কেজি স্বর্ণসহ তরুণ আটক

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
ঝিনাইদহে শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর