সাইকেলের সিটে পৌনে দুই কেজি স্বর্ণসহ তরুণ আটক

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৭:০৮ পিএম

যশোরের বেনাপোলে বাইসাইকেলের সিটের নিচে করে ভারতে পাচারের সময় পৌনে দুই কেজি ওজনের ১৫টি স্বর্ণের বারসহ এক তরুণকে আটক করেছে বিজিবি সদস্যরা। 

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর-পুটখালি সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। 

জানা গেছে, আটককৃত ইমানুর রহমান (১৯) হলেন বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে দৌলতপুর-পুটখালি সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক বাইসাইকেল আরোহী তরুণের গতিরোধ করা হয়। এসময় তাকে তল্লাশি করে বাইসাইকেলের সিটের মধ্যে থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা।

আরও পড়ুন: চনপাড়া বস্তিতে র‍্যাবের ওপর হামলার মূলহোতা বজলু গ্রেপ্তার

আটককৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও তিনি জানান। 


একাত্তর/জো 

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর