সরি বলে ক্ষমা চাইলে মানুষ নৌকাকে ফিরিয়ে দেবে না: স্বপন

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১০:০১ পিএম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দয়া করে অহংকার করবেননা। ভুল মানুষ করে, ভুল ফেরেশতা করেনা। মানুষের দুয়ারে যান, তাদেরকে বুঝান তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আমি বিশ্বাস করি বাংলার মানুষের কাছে যদি আমরা সরি বলে ক্ষমা প্রার্থনা করি বাঙলার মানুষ নৌকা মার্কাকে ফিরিয়ে দেবেনা।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলেন প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১০ টায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলেন জাতীয় সঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ এ এইচএম খায়রুল আনম সেলিম চৌধুরী।

সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ ফ ম বাবু ও মাহফুজুর রহমান বাহারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহিন, সহিদ উল্যাহ খান সহেল, জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ফুয়াদ হোসেন, সামছুদ্দিন সেলিম প্রমুখ।

দেড় যুগ পর অনুষ্ঠিত সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থল ও তার আশপাশে সকাল থেকে হাজারা হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে ছিল সরগরম। মিছিল মিছিলে মুখরিত ছিল সড়ক ও সম্মেলনস্থল।

আরও পড়ুন: নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিললো প্রতিবন্ধীর মরদেহ

সম্মেলন শেষে বর্তমান সভাপতি মমিনুল ইসলাম বাকের কে সভাপতি সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু কে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি ঘোষণা করা হয়।


একাত্তর/আরএ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর