মেট্রোরেলের ১৩তম চালানে ৪টি ইঞ্জিন ও ৮টি কোচসহ আনুষাঙ্গিক ৪০৬ প্যাকেজ মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এসপিএম ব্যাংকক।
রোববার বিকেল ৩টা ৫ মিনিটে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি।
এসপিএম ব্যাংকক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শীপ কোম্পানীর ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে গত ৫ নভেম্বর মেট্রোরেলের এ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশি জাহাজ এসপিএম ব্যাংকক। জাহাজটি রোববার বিকেল ৩টা ৫ মিনিটের সময় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজটিতে ৪টি ইঞ্জিন ও ৮টি রেলওয়ে কোচসহ আনুষাঙ্গিক ৪০৬ প্যাকেজের মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য রয়েছে।

আরও পড়ুন: ঘুরে দাঁড়ালো কোস্টারিকা, স্তব্ধ জাপান
তিনি বলেন, বিকেল ৪টা থেকেই জাহাজ হতে মেট্রোরেলের এ সকল মালামাল খালাসের কাজ শুরু হয়েছে। খালাসের সাথে সাথেই নদী পথে বিশেষ নৌযানে (বার্জ) করে তা নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে।
তিনি আরও বলেন, রোববার পর্যন্ত আসা ১৩টি চালানে মেট্রোরেলের ১৫২টি কোচ ও ১২০টি ইন্জিন এ বন্দর দিয়ে আমাদানী, খালাস ও পরিবহন হয়েছে। এরই ধারাবাহিকতায় বাকি কোচ ও ইঞ্জিন এ বন্দর দিয়েই আমদানী, খালাস ও পরিবহণ করা হবে বলেও জানান তিনি।
একাত্তর/আরবিএস
