মৎস্য খাদ্য বহনকারী গাড়িতে ৪৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০৩:৪২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর টোলপ্লাজায় মাছের খাদ্য বহনকারী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) ভোর তিনটার দিকে মেঘনা সেতুর টোলপ্লাজার কাছে মাছের খাদ্য বহনকারী একটি পিকআপ ট্রাক থেকে ওই মাদক জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত তরুণ জুয়েল মিয়া (২৭) কুমিল্লার আলেখারচর এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিলাল হোসেন জানান, ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় কুমিল্লা থেকে আসা একটি পিকআপ ট্রাকে অভিযান পরিচালনা করে মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচারকালে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এসময় ট্রাকে তল্লাশি করে অনেকগুলো মাছের খাবারের বস্তার মধ্যে ছয়টি বস্তা হতে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৬০ হাজার টাকা। 

আরও পড়ুন: সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর