ছেলেরা উচ্চশিক্ষিত, এবার ৬৭ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০২:৩৬ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা আবুল কালাম আজাদ, ৬৭ বছর বয়সে এসএসসি পাস করেছেন। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম হাই স্কুল থেকে চলতি ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ২.৯৫ পেয়ে কৃতকার্য হন। 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ হলে এ তথ্য জানা যায়। 

জানা গেছে, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার লংগরপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আবুল কালাম আজাদ ১৯৭৭ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। কিন্তু সে বছর তাদের বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে প্রচন্ড অর্থনৈতিক সংকটে পড়ে পরিবারটি। অর্থ কষ্ট সামাল দিতে তাকেও কাজে যোগ দিতে হয়। ফলে লেখাপড়া আর হয়ে ওঠে না তার। কাজের খোঁজে ঢাকা চলে যান আবুল কালাম আজাদ। সেখানে রোজগার করে বাড়ীতে টাকা পাঠালে পরিবারের সদস্যরা কিছুটা স্বস্থির নিঃস্বাস ছাড়েন।

কাজের সন্ধানে যাওয়া কালাম বিয়েও করেন ঢাকায় থাকা অবস্থায়। ২২ বছর ঢাকায় কাটানোর পর সংসারের স্বাচ্ছন্দের জন্য ১৯৯৫ সালে সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানে কাটান জীবনের আরও ১৮টি বছর। দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবন কাটিয়ে নিজ বাড়িতে ফিরে শুরু করেন পড়াশোনা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হন বকশীগঞ্জ চন্দ্রাবাজ রাশিদা বেগম হাই স্কুলে। সেখানে থেকেই দিয়েছেন এবারের এসএসসি পরীক্ষা। পাশও করেন কৃতিত্বের সাথে।

image


এদিকে তিনি প্রায় আট হাজার গান, কবিতা, ছড়া ও উপন্যাস লিখেছেন। এসব লেখা সংরক্ষণের জন্য ১৭টি বই আকারে বাঁধাই করে রেখেছেন তিনি। আর প্রকাশ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘দেশরত্ন’ নামে একটি বই। 

তার বড় ছেলে সামসুদ্দিন মৌলিভীবাজারে একটি কামিল মাদ্রাসার প্রভাষক, মেজো ছেলে আরিফুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করেন এবং ছোট ছেলে আনিসুর রহমান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। শিক্ষার যেকোনো বয়স নেই তা সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। 

৬৭ বছর বয়সী কালাম জানান, ছোট ছেলে আমার এসএসসি পাসের খবরটি আমাকে জানান। এই বয়সে এসএসসি পাস করতে পেরে আমার খুব ভালো লাগছে। এই বৃদ্ধ বয়সে পড়ালেখা করাটা আমার জন্য খুব কঠিন ছিলো। তবুও আমি হাল ছাড়িনি, আর হাল ছাড়িনি বলেই পাশ করতে পেরেছি। কোমলমতি শিক্ষার্থীদের অধ্যাবসায়ের প্রতি মনোযোগী হওয়া পরামর্শ দেন তিনি। 

আরও পড়ুন: ১০ টাকায় টিকেট কেটে হাসপাতালে চোখ দেখালেন প্রধানমন্ত্রী  

এ বিষয়ে খড়িয়াকাজীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া বলেন, কালাম চাচার এসএসসি পাসের খবর শুনে আমিসহ এলাকার সবাই ভীষণ খুশি। তিনি এই বয়সে লেখাপড়া করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সমাজের কাছে সমাদৃত হয়ে থাকবে এবং অন্যান্য শিক্ষার্থীরা উৎসাহ পাবে তার এই কর্মকান্ডে। তার এই কৃতিত্বের জন্য পরিষদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে।


একাত্তর/আরবিএস  

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হওয়ায় সোমবার (২০ এপ্রিল) সকা‌লে আগুন জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ ও প্রতিবাদ ক‌রে‌ছেন তারা।
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা...
বন্যার কারণে স্থগিত থাকা সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সিলেট বিভাগ বাদে দেশে অন্যান্য জায়গায় পরীক্ষা শুরু হয়েছে গত ৩০ জুন থেকে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর