মাদারীপুরে ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পিএম

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীর কাছ থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের নামে জনপ্রতি ১৫ হাজার টাকা করে আদায় করে প্রবেশপত্র না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল মোড়ল ও অফিস সহায়ক নুর আলমের বিরুদ্ধে।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হওয়ায় সোমবার (২০ এপ্রিল) সকা‌লে আগুন জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ ও প্রতিবাদ ক‌রে‌ছেন তারা। যদিও উপ‌জেলা প্রশাসন বল‌ছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ২০২৬ সালের এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী। ফলে তারা আগামী এসএসসি পরিক্ষায় অংশ নিতে পারবে না বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল মোড়ল এবং অফিস সহায়ক নুর আলম তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন।

এ সময় নির্ধারিত ফি -এর বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের দাবি, প্রত্যেকের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার পরও তারা প্রবেশপত্র পায়নি। 

অভিযোগ রয়েছে, ২০ শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের নামে কয়েক লাখ টাকা আদায় করা হয়েছে। পরীক্ষার সময় ঘনিয়ে এলেও প্রবেশপত্র হাতে না পাওয়ায় শিক্ষার্থীরা চরম দুশ্চিন্তায় পড়ে যায়। পরে তারা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। এবং সোমবার সকা‌লে ভুক্ত‌ভোগী শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে আগুন জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন ক‌রে‌ছে। 

শিক্ষার্থী শান্তা, সামিয়া, ইরানি বলেন, আমাদের কাছ থেকে সোহেল স্যারে ফরম ফিলাপের জন্য টাকা নিয়েছে, আমরা সেই ভাবেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছি। কিন্তু এখন জানতে পারলাম, আমাদের প্রবেশপত্র আসে নাই। আমাদের মাথায় হাত। আমরা এখন কী করবো। আমরা এর বিচার চাই। 

অভিভাবকরা বলছেন, ছেলে-মেয়েরা হয়তো কয়েক বিষয়ে খারাপ করেছে এরপরেও পরীক্ষা দেওয়ার কথা বলে টাকা নেয় স্কুল, কিন্তু এখন পরীক্ষা দিতে পারবে না তারা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, সোহেল মোড়ল ও নুর আলমের বিচার হওয়া দরকার। 

অভিযোগের বিষয়ে বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি সহকারী শিক্ষক সোহেল মোড়ল তবে বিষয়টি ভুল হয়েছে শিকার করে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানান তিনি। 

স্কুলের প্রধান শিক্ষক বোরহান খান বলেন, বিদ্যালয়ের দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগের তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত করা হবে এবং ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

আরবিএস
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর