১৭ শিক্ষক-কর্মচারীর বিদ্যালয়ে তিন এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৮:৫৯ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক ও পাঁচজন স্টাফসহ মোট ১৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী তারা বেতন-ভাতা পান। অথচ এ বছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া তিন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ফলে বিদ্যালয়টিতে শতভাগ ফেল করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে এটি এমপিওভুক্ত হয়। ২০২৫ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হওয়ার অনুমতি পায়। ওই বছর ছয়জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়া তিন শিক্ষার্থীই মানবিক বিভাগের।

গতকাল সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হলে দেখা যায়, বিদ্যালয়টির একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি।

শতভাগ ফেল করার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন জানান, এর আগে বিদ্যালয়টির ফলাফল কখনো এমন বিপর্যয় হয়নি। তিন শিক্ষার্থীই গণিতে ফেল করেছে। এর অন্যতম কারণ গণিত শিক্ষক ফারুক খালেক। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। এ ছাড়া তার অনেক দেনা রয়েছে। বর্তমানে গণিতের ওই শিক্ষক একটি মামলায় কারাগারে আছেন।

এদিকে, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকেও এবার পাঁচজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু তাদের কেউই পাস করেনি। ফলে বিদ্যালয়টিতেও শতভাগ ফেল করেছে।

গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, কেন ও কী কারণে বিদ্যালয় দুটিতে শতভাগ ফেল হয়েছে, তা জানতে প্রধান শিক্ষকদের কাছে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয় দুটি পরিদর্শন করা হবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এমপিওভুক্ত কোনো বিদ্যালয় থেকে এমন ফলাফল আশা করা যায় না।

আরবিএস
সংসার, সন্তান আর পেশাগত ব্যস্ততা—সবকিছুর ভিড়েও পড়াশোনার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণ করে ৪৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কাঠমিস্ত্রি মো. নাসিমুল হক।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হওয়ায় সোমবার (২০ এপ্রিল) সকা‌লে আগুন জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ ও প্রতিবাদ ক‌রে‌ছেন তারা।
অদম্য শিক্ষার্থী সামিয়া আক্তার ২০২৪ সালের এসএসসিতে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সামিয়ার এই সফলতা সবাইকে চমক লাগিয়েছে দিয়েছে। সামিয়ার জিপিএ-৫ পাওয়াতে খুশি স্কুলের শিক্ষকরা।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর