নাচোলে ইটবোঝাই ট্রলিতে ট্রেনের ধাক্কা

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৭:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অল্পের জন্য দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন একটি কমিউটার ট্রেনের শত শত যাত্রী। রেললাইনের ওপর ইটবোঝাই একটি ট্রলির সাথে সংঘর্ষের এ ঘটনায় কেউ হতাহত হননি। 

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে রহনপুর-রাজশাহী রেলপথের নাচোল উপজেলার কসবা এলাকায় এ ঘটনা ঘটে। 

ট্রেনযাত্রীরা জানান, রাজশাহী থেকে বিকেল ৩টায় ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি গোলাবাড়ি স্টেশন পার হওয়ার পর কসবা নামক স্হানে রেললাইনের উপর রাখা ইটবোঝাই একটি ট্রলিতে সজোর আঘাত করে। 

এতে ইন্জিনটি বেশ ক্ষতিগ্রস্থ হয় ও ইঞ্জিনের হোসপাইপ ফেটে গিয়ে ইন্জিন বিকল হয়ে যায়। সংঘর্ষের সময় ইঞ্জিনের সামনে অংশ বেঁকে যায় এবং এসময় প্রচন্ড শব্দে ট্রেনযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। 

আরও পড়ুন: ভাঙা লাইনের ওপর দিয়ে চলে গেলো ট্রেন, অল্পের জন্য রক্ষা

এ বিষয়ে রহনপুর স্টেশন মাষ্টার মামুনুর রশীদ জানান, আমনুরা থেকে একটি লাইট ইন্জিন ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটিকে রহনপুর স্টেশনে নিয়ে আসার চেষ্টা করছে। এটি করা সম্ভব হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


একাত্তর/এসজে

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর