মানিকগঞ্জে নাশকতার অভিযোগে জেলা বিএনপির সহ-সভাপতি গ্রেপ্তার

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৮:০৫ পিএম

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর)  রাত সাড়ে আটটার দিকে তাকে সদর উপজেলার গড়পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে আটক করা হয়। 

সদর থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জের বেউথা এলাকায় বিকট শব্দে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেবকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় ১৫-১৬ জন নামীয় ও আরও অজ্ঞাত ১৫-১৬ জন আসামি করে পুলিশ বাদি হয়ে বৃহস্পতিবার মামলা করেছে। ওই মামলায় আব্দুল মোতালেবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন: আগৈলঝাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। নাশকতার ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং মামলার আসামি মোতালেবকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


একাত্তর/জো

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর