সিংড়ায় বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের গোলাগুলি, আহত ১৩

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৪:২৬ পিএম

নাটোরের সিংড়ায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম সমর্থকদের সংঘর্ষ ও গুলি বিনিময়ে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছে। 

শনিবার (৩ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। 

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, ২০১৬ সালে বর্তমান চেয়ারম্যান মামুন সমর্থক রেজাউলকে হত্যা করে প্রতিপক্ষরা। সেই ঘটনায় নিহত রেজাউলের ভাই আনোয়ার হোসেন মামলা দায়ের করে। সেই মামলা নিয়ে আনোয়ার ও প্রতিপক্ষ আবুল কালামের সমর্থক সাইফুল ইসলামের সাথে বিরোধ বাধে। সে বিরোধের জের ধরে এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ভোরে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষ বন্দুকের ছড়রা গুলি ছুড়ে। এতে দুইপক্ষের অন্তত ১৩ জন আহত হয়। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সাথে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত

বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি। 


একাত্তর/ওসি

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর