পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৪:৪১ পিএম

মুন্সীগঞ্জের পদ্মা নদীতে মাছ শিকারে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজের তিন দিন পর জেলে লাল চাঁনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্বজনরা। 

জানা গেছে, নিহত জেলে লাল চাঁন একই গ্রামের মৃত শহীদ তাঁতির ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহতের খালাতো ভাই বাবু হালদার জানান, বুধবার মধ্যরাতে বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে লাল চাঁনের নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। শনিবার স্বজনরা পদ্মা নদীতে জেলের সন্ধানে নামেন। সকালে নৌকা ও জেলের মরদেহ উদ্ধার করেন তারা।

আরও পড়ুন: সিংড়ায় বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের গোলাগুলি, আহত ১৩

এ ব্যাপারে আব্দুল্লাহপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, স্বজনরাই পদ্মা নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসজে

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর