কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হামলায় চার পুলিশ আহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩ পিএম

কিশোরগঞ্জে নিয়মিত মামলার আসামি ধরতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় তিন পুলিশ পরিদর্শক, এক কনস্টেবল ও বিএনপির কয়েকজন কর্মী আহত হয়েছেন। এসময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় জড়িত থাকার অভিযোগ বিএনপির সাত কর্মীকে আটক করেছে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) জেলার হোসেনপুর উপজেলার পৌরসভার নতুন বাজার এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়র জানিয়েছেন, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মনজুরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মী জড়ো হন। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের প্রস্তুতি সভা শেষে বিএনপির নেতাকর্মীরা শহরের কুড়িঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

এসময় সেখানে পুলিশ উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে নিয়মিত মামলার আসামি বিএনপি নেতা খুররম খানকে পুলিশ গ্রেপ্তার করতে চায়। তখন বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ পরিদর্শক ও এক পুলিশ সদস্য আহত হন। এসময় বিএনপির কয়েকজন কর্মী আহত হন। 

আরও পড়ুন: ১০ ডিসেম্বরের সমাবেশে বিএনপি’র বদ মতলব আছে: কাদের

তারা জানান, এসময় উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর ও চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অন্তত ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। 

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল জানান, ১০ ডিসেম্বর সমাবেশকে সফল করতে আমরা প্রস্তুতি সভা করি। সভা শেষে চা চক্রের সময় পুলিশ অফিসে এসে সাত জনকে ধরে নিয়ে যায়। পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা পুলিশের সাজানো। 

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু জানান, নিয়মিত মামলার আসামি ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে। 


একাত্তর/এসি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর