আগামী শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের মধ্যে কোডিং পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি জানিয়েছেন, ছয় থেকে ১৫ বছরের শিক্ষার্থীরা বয়স অনুযায়ী কোডিং ও ডিজাইন শিখবে। খেলতে খেলতে এই শেখার মধ্য দিয়ে দেশে বড়ো বড়ো প্রযুক্তিবিদ তৈরি হবে।
রোববার (৪ ডিসেম্বর) বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত স্যার জগদিশ চন্দ্র একাডেমি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে যে ১০টি মেগা প্রকল্প চলছে তা শেষ হলে আগামীতে আমাদের সবচেয়ে বড়ো ও মেগা প্রকল্প হবে শিক্ষা।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলো। কিন্তু বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকার দেশকে পিছিয়ে নেয়। ২০০৯ আওয়ামী লীগ সরকার গঠন করে আবার প্রথম থেকে শুরু করে।
আরও পড়ুন: ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে আহত শজিমেক শিক্ষার্থীর মৃত্যু
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
একাত্তর/এসি
