ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:৫৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু বোঝাই ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের থানা চারমাথা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

জানা গেছে, নিহত মিলন মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামের জালাল উদ্দিন কালু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, চারমাথা এলাকার ফল ব্যবসায়ী দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়িতে যাওয়ার সময় বালুবাহী ডাম্প ট্রাকটি তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কলমাকান্দায় মাটির দেয়ালে চাপায় শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন আধঘণ্টা ঢাকা-রংপুর ও ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক পালিয়ে গেছেন।


একাত্তর/জো

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর