নড়াইলে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তিন তরুণ আটক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১০:১১ পিএম

নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ানশুটারগান ও তিন রাউন্ড কার্তুজসহ দুইজন ও সদরের নাকশী মাদ্রাসা বাজার থেকে ৪৫৫টি ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

বুধবার (৭ ডিসেম্বর)  দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাজেদুল ইসলাম। 

জানা গেছে, আটককৃতরা হলেন খুলনার ফুলতলার আব্দুল জব্বার শেখের ছেলে হৃদয় শেখ (২৩), সাতক্ষীরার কলারোয়া থানার সিংহলাল গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২০) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বুড়াইচ গ্রামের মো. আকবর শেখের ছেলে সাদ্দাম হোসেন (৩৪)। 

তিনি জানান, দেশব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন খবরের ভিত্তিতে বিকালে কালিয়া উপজেলার খড়রিয়া এমবিসি ইটভাটার সামনে অস্ত্র ক্রয়-বিক্রয়ের সময় একটি ব্যাগের মধ্যে গামছা দিয়ে মোড়ানো একটি ওয়ানশুটারগান ও তিন রাউন্ড কার্তুজসহ হৃদয় শেখ ও হৃদয় হোসেনকে আটক করা হয়। অপর অভিযানে সদরের নাকশী মাদ্রাসা বাজারের সুজন মোল্লার মুরগীর দোকানের সামনে থেকে ৪৫৫ পিচ ইয়াবাসহ সাদ্দাম হোসেনকে আটক করা হয়। 

আরও পড়ুন: ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এবং মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় কালিয়া ও নড়াইল থানায় তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর