নাশকতায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১২:৫৭ পিএম

পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর পাড়ে ককটেল বিস্ফোরণ এবং পরিত্যক্ত অবস্থায় আরও সাতটি ককটেল-পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় জড়িত থাকার সন্দেহে মাসুদ রানা নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ১১টায় শহরের কলেজ রোডে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ রানা গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোণিত কুমার গায়েন জানান, গতকাল রাত দশটার দিকে সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর পাড় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী। 

আরও পড়ুন: গলাচিপায় হঠাৎ বিস্ফোরণ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

তিনি আরও জানান, পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করে। ওই রাতেই পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। এর ধারাবাহিকতায় এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। 


একাত্তর/আরবিএস

ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর