দর্শনা চেকপোস্টে স্বর্ণসহ দুই ভারতীয় আটক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৭:৪১ পিএম

চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর চেকপোস্টে বেনাপোল শুল্ক গোয়েন্দার একটি টিম ভারতে পাচারকালে ৬২১ গ্রাম স্বর্ণসহ ভারতীয় দুই নাগরিককে আটক করেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জয়নগর চেকপোস্ট অভিযান চালিয়ে স্বর্ণসহ ভারতীয় পাসপোর্টধারী ওই দুইজনকে আটক করেন।

জানা গেছে, আটককৃতরা হলেন কলকাতার জোড়াবাগান থানার দেবেন্দ্র রোডের বাসিন্দা চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত (৪৮) ও পিকনিক গার্ডেন রোডের রামশ্রীর ছেলে রাশেজ কুমার (৪২)।

শুল্ক গোয়েন্দা বেনাপোল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম জানান, গোপন খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম দর্শনা জয়নগর চেকপোস্ট অভিযান চালিয়ে ৬২১ গ্রাম স্বর্ণসহ ওই দুই ভারতীয়কে আটক করেছে। তারা আটককৃত স্বর্ণ ঢাকা থেকে ভারতে পাচার করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।

রাজস্ব কর্মকর্তা আরও জানান, আটক দুই ভারতীয় নাগরিক কলকাতার বাসিন্দা। তারা গত সপ্তাহে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এসেছিলেন। 

আরও পড়ুন: সেপটিক ট্যাঙ্ক থেকে নিখোঁজ মা-ছেলের মরদেহ উদ্ধার

উদ্ধার করা স্বর্ণ কাস্টমসে জমা করে আটক দুইজনের বিরুদ্ধে দর্শনা থানায় ফৌজদারি মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই রাজস্ব কর্মকর্তা। 


একাত্তর/জো

চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামের (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ বার স্বর্ণসহ দুই জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার সময় বেনাপোল আমড়াখালি বিজিবি...
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাঘাছড়া চা বাগানের রাঙ্গে নামক এলাকা থেকে ছয়টি একনলা এয়ারগানসহ চার ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে তারা সীমানা পেড়িয়ে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর