কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে আটক দুই

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১০:৫৫ এএম

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে কু‌মিল্লা নগ‌রের মহানগর জামায়াত-শি‌বি‌রের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। ত‌বে পু‌লিশ আসার সংবা‌দে গ্রেপ্তার এড়া‌তে নি‌জেরাই ছত্রভঙ্গ হ‌য়ে যায়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর টমছমব্রিজ এলাকা থে‌কে জামায়াত-শি‌বি‌রের ঝ‌টিকা বি‌ক্ষোভ মি‌ছিল বের হ‌য়ে একই সড়‌কের কা‌শেমুল উলুম মাদ্রাসার সাম‌নে পুলিশের উপ‌স্থি‌তির খবর পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মি‌ছিলকা‌রীদের ধাওয়া ক‌রে দুই নেতাকে আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন— কু‌মিল্লা আদর্শ সদর উপজেলার রঘুরামপুর এলাকার নূর আহম্ম‌দের ছে‌লে মো. রবিউল ইসলাম (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকসিনা গ্রামের আবদু‌ল গফু‌রের ছে‌লে মো. নুরুল আমিন (৩৩)।

আরও পড়ুন: ক্রোয়েট ঋণ শোধ করে ফাইনালে আর্জেন্টিনা

মঙ্গলবার সন্ধ্যায় কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, বি‌কে‌লে এক‌টি জ‌ঙ্গি মি‌ছিল বের ক‌রে নগ‌রের  সড়‌কে নাশকতা করার সময় মহানগর জামায়াত-শি‌বি‌রের দুই কর্মীকে আটক করা হয়েছে। জামায়েত-শিবিরের মিছিল বের করে‌ছে সংবা‌দ পে‌য়ে পু‌লিশ যাওয়ার আগেই দলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখান থে‌কে ধাওয়া ক‌রে দুজনকে আটক করে পু‌লিশ। এ ব‌্যাপা‌রে কু‌মিল্লা কোতয়ালী থানায় একটি মামলা প্রক্রিয়ার্ধ‌ীন র‌য়েছে।

 

একাত্তর/আরবিএস  

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর