চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১১:২২ এএম

ঘন কুয়াশার কারণে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় এরুটে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন বা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এর আগে ভোর ৫টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে অনুশীলনে রোনালদো 

এদিকে সাড়ে চার ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় থেকে প্রচন্ড শীতে ভোগান্তিতে পড়েন যাত্রী, যানবাহনের চালক ও সহকারীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো: সালাহ উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৯টায় ফের ফেরি চলাচল শুরু হয়েছে। তবে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও দৌলতদিয়ায় যানবাহনের লম্বা সিরিয়াল তৈরি হয়নি। যাদের অত্যন্ত জরুরী তারা পদ্মা সেতু হয়ে গন্তব্যে যেতে পারছে। আর যারা অপেক্ষা করেছে তাদের পর্যায়ক্রমে পার করা হচ্ছে।


একাত্তর/আরবিএস 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
পদ্মার তীব্র স্রোতে কয়েকদিন ধরেই ভাঙছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। ক্রমশ তীব্র হচ্ছে ভাঙন। এতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ৩৪ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।  আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত এই যানজট ছড়িয়ে গেছে। 
ঈদ শেষে দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর