নীলফামারীতে আগুনে পুড়লো ১০ ব্যবসা প্রতিষ্ঠান

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৩:০০ পিএম

নীলফামারীতে বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় কোটি টাকার অর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের পঞ্চপুকুর বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ওই বাজারের ইজারাদার ও মা মেডিসিন স্টোরের মালিক মোখলেছুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে বাজারের মিরাজ উদ্দিনের হার্ডওয়্যারের দোকান থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত, পরে দ্রুত তা চারিদিকে ছড়িয়ে পড়ে। 

এতে ওই বাজারের ব্যবসায়ী মসফিকুর রহমান লাকুর ওয়াল্টন শো রুম, নান্নু মিয়ার নিরব ক্লোথ স্টোর, জাহাঙ্গীর আলমের জাহাঙ্গীর ক্লোথ স্টোর, মো. সেলিম মিয়ার সেলিম টেলিকম, মিন্টু রহমানের ডাজ বাংলা এজেন্ট পয়েন্ট, জিয়াউর রহমানের বীজ  ভাণ্ডার, ডা. আব্দুস সালামের দন্ত চিকিৎসক চেম্বার, জাহাঙ্গীর হোসেনের সার-কীটনাশক, সাফিয়ার রহমানের মুদি দোকান পুড়ে গেছে। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। 

আরও পড়ুন: বিজিবিকে শৃঙ্খলা ও কমান্ড মেনে চলার আহবান প্রধানমন্ত্রীর

নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের একটি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলমান রয়েছে।

পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ওয়াহেদুল ইসলাম জানান, আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। আর্থিকভাবে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতির হয়েছে।

 

একাত্তর/আরবিএস  

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর