নাইওর এসে লাশ হলো মেয়ে, সঙ্গে গেলো মায়ের প্রাণও

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৪:০৬ পিএম

পাবনায় ঘরের তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পাবনা সদরের দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহনারা খাতুন (৫২) ও হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী আলেছা খাতুন (৩৫)। সম্পর্কে তারা মা ও মেয়ে। 

দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক জানান, ঘরের তারে কাপড় শুকাতে যান মেয়ে আলেছা। এসময় তিনি বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুতায়িত হন। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মা বিদ্যুতে জড়িয়ে পড়েন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

জাহানারার স্বামী আরব আলী বিশ্বাস বলেন, মেয়ে সোমবার বিকেলে বাড়িতে বেড়াতে আসে। কিন্তু আজ সকালেই এমন দুর্ঘটনা ঘটলো। 

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসপাতালে গিয়ে মরদের উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/এসি

পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর