সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০২:৩০ পিএম

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম ওলামাদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াত।

এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তারসহ পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ শহরের হাটের মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলের একটি অংশ হাটের মোড় থেকে তুফান মোড়ের দিকে, অপর একটি সাতক্ষীরা সদর উপজেলার পরিষদের সামনে দিয়ে জামায়াত অফিসের দিকে  বিক্ষোভ শুরু করলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। 

আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ছয়

আটককৃতরা হলেন- সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিবুর রহমান, শিবিরকর্মী সাইদ হোসেন,আল আমিন হোসাইন, রাশেদ হোসেন, বাইজিদ হোসেন, সোলায়মান হোসেন, জাহিদ হাসান, সাগর হোসেন,সাইফুল হাসান, জামাতের রোকন মশিউর রহমান, শফিকুল আলম, জামাত ইসলামের সমর্থক ফজলুর রহমান, আব্দুল হামিদ সরদার ও মফিজুল ইসলাম। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসজে

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর