নরসিংদীতে বিএনপির গণমিছিল, ২২ নেতাকর্মী আটক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৭:৩৬ পিএম

নরসিংদীতে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রঘোষিত গণমিছিল করা হয়েছে। এসময় মিছিল থেকে বিএনপির অন্তত ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে চিনিশপুরে এই গণমিছিল করা হয়।

মামলা-হামলার প্রতিবাদ ও নেতাকর্মীদের মুক্তি দাবি এবং সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচী করা হয়। 

চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত এই গণমিছিল করার কথা থাকলেও, মোড়ে মোড়ে পুলিশি বাধার মুখে চিনিশপুর ঈদগাহ মাঠে সমবেত হন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

পরে সেখান থেকে জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে গণমিছিলটি বের হয়ে চিনিশপুর কালী মন্দির মোড়ে গিয়ে শেষ হয়।

image


এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুঁইয়া, মহসিন হোসেন বিদ্যুৎ প্রমুখ।

এসময় বক্তারা গত ১০ ডিসেম্বর মিথ্যা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার হওয়া ২৫ হাজার বিএনপি নেতাকর্মীর মুক্তি দাবি করেন এবং ১০ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান।

আরও পড়ুন: নাশকতার প্রস্তুতিকালে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী আটক

এদিকে, গণমিছিলকে ঘিরে ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২২ জন নেতাকর্মীকে বিভিন্ন স্থান থেকে আটক করে পুলিশ। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান।


একাত্তর/এসজে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর