মেঘনায় ১১ লাখ লিটার ডিজেল নিয়ে জাহাজ ডুবি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৭:০৭ পিএম

ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতলী সংলগ্ন মেঘনা নদীতে তলা ফেটে ১১ লাখ লিটার ডিজেলসহ ‘সাগর নন্দিনী-২’ নামের একটি তেলবাহী জাহাজ ডুবে গেছে। 

রোববার (২৫ ডিসেম্বর) ভোরে ভোলার তুলাতলী সংলগ্ন মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে অপর একটি জাহাজের সাথে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে যায়। 

জানা গেছে, ডুবে যাওয়া জাহাজে থাকা চালকসহ ১৩ নাবিককে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলে ও কোস্টগার্ড।

জীবিত উদ্ধার হওয়া জাহাজের নাবিকরা জানায়, শনিবার (২৪ ডিসেম্বর) রাতে ১১ লাখ লিটার তেল নিয়ে তেলবাহী জাহাজটি চট্রগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোরে ভোলার তুলাতলী সংলগ্ন মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে অপর একটি জাহাজের ধাক্কায় জাহাজটির তলা ফেটে যায়। এসময় জাহাজে থাকা মাস্টার, শ্রমিকসহ ১৩ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে। ডুবে যাওয়া জাহাজে থাকা তেলের মূল্য আনুমানিক ৯ কোটি টাকা বলেও জানান তিনি।

আরও পড়ুন: পদ্মায় জেলের জালে ২৭ কেজির বাগাইড়

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, ইতোমধ্যে ডুবে যাওয়া জাহাজে থাকা তেল উদ্ধারে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।


একাত্তর/জো 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর