পদ্মা সেতুর কাছে ট্রাক উল্টে চালক ও হেলপার আহত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০১:৪৬ পিএম

পদ্মা সেতু সংলগ্ন ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে পেয়াজ ভর্তি একটি ট্রাক উল্টে ট্রাকটির চালক ও হেলপার আহত হয়েছেন। 

শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের তস্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, পদ্মাসেতু এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এসময় কয়েক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। 

পুলিশ জানায়, ফরিদপুর থেকে পেয়াজ ভর্তি করে ট্রাকটি চট্টগ্রাম যাচ্ছিল। মধ্যরাতে ট্রাকটি ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু সংলগ্ন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের তস্তারকান্দি এলাকায় পৌঁছলে ট্রাকের চাকা ফেটে মহাসড়কের উপর উল্টে যায়। এতে ট্রাকের চালক নিজাম (২২) ও হেলপার আহত হয়। 

পদ্মাসেতু এলাকায় দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান, নিয়মিত টহলে থাকাকালীন ট্রাকটি মহাসড়কের উপর উল্টে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আহত চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন তারা। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাতেই রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করেন। এসময় কয়েক ঘণ্টার জন্য মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

আরও পড়ুন: মেঘনায় ১১ লাখ লিটার ডিজেল নিয়ে জাহাজ ডুবি

ট্রাকটি ওভারলোড হওয়ার কারণে চাকা ফেটে উল্টে গেছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো 

মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় এসেছে পরীক্ষামূলক একটি ট্রেন। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।...
কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যান...
দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুতে শুক্রবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছিলো । এদিন সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। আর টোল আদায় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
ঈদযাত্রায় ঢাকা থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। এতে করে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তায়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর