সুনির্দিষ্ট অভিযোগ পেলে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৯:২৮ পিএম

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের সনদ বাতিল করা হবে।

রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আলী আহম্মেদ চুনকা মিলনায়তনে কবিয়াল ফাউন্ডেশন আয়োজিত সাহিত্য সম্মেলন এবং মুক্তিযুদ্ধাসহ গুনিজনদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা মন্ত্রণালয় থেকে নয়, নিজ নিজ এলাকা থেকে করা হয়েছে। এজন্য যারা তালিকা প্রস্তত করেছেন, তাদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ আসতে হবে।

এসময় মন্ত্রী জানান, প্রত্যেক জেলা ও উপজেলায় মুক্তিযুদ্ধ যাদুঘর করা হবে। ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে মুক্তিযুদ্ধ যাদুঘর প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। 

আরও পড়ুন: মানুষের বিশ্বাসই আওয়ামী লীগের বড় শক্তি: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যারয়ের অধ্যাপক  ড. একেএম শাহনেওয়াজ, কবি মুজিবুল হক কবীর, কবি কাজিম রেজা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক কবি সুব্রত পাল। 

আলোচনা সভা শেষে গুনিজনদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।
একজন মুক্তিযোদ্ধাকে জোটে নিয়ে স্বাধীনতার ঘোষক বানিয়ে প্রলাপ বকছে জামায়াতে ইসলামী -এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এটি জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড নামক দাহ্য রাসায়নিকের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
এক ঘণ্টায় চারবার ভূমিকম্প। তিনটিরই আবার উৎপত্তিস্থল নরসিংদী। এ অঞ্চল ঘিরে ক্রমেই দানা বাঁধছে নানা আশঙ্কা।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর