গোপন কক্ষে একজনের বেশি প্রবেশ করলেই ব্যবস্থা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০৯:৪৫ পিএম

রংপুর সিটি করপোরেশেনে (রসিক) একটি আদর্শ নির্বাচন উপহার দিতে চায় কমিশন। এজন্য সর্বোচ্চ সতর্কতা নেয়ার কথা জানিয়ে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেছেন, ভোটের সময় গোপন কক্ষে একজনের বেশি প্রবেশ করলে তাকে আইনের আওতায় আনা হবে। 

সোমবার ভোট সরঞ্জাম বিতরণকালে তিনি এসব কথা জানান। এর আগে রংপুর পুলিশ লাইনস মাঠে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনারের ব্রিফিংয়ে ভোটের পরিবেশ ও বিধি নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়। এরপর কেন্দ্রে কেন্দ্রে ইভিএম পাঠানো শুরু হয়।

আব্দুল বাতেন বলেন, কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে অতীতের চেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে ছয় ধরনের নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

তিনি জানান, সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম ব্যবহার উপযোগী পরিবেশ নিশ্চিত, ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্টসহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেয়া, ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দেয়াসহ ভোট দান প্রক্রিয়া তুলে ধরে দুদিনের মক ভোটিংও শেষ করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ লাইন্স স্কুল মাঠে ২শ২৯ প্রিজাইডিং অফিসারকে এক হাজার ৩শ ৪৯টি কক্ষের ৪ হাজার ৪৭টি ইভিএম মেশিনসহ সরঞ্জামাদি বিতরণ করা হয়। পুলিশি নিরাপত্তায় পৌঁছানো হচ্ছে ইভিএমসহ সব নির্বাচনী সরঞ্জাম।

নির্বাচন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে ৩৩টি ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিচারিক ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন।

এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন ৩৩ জন এবং বিচারিক ম্যাজিস্ট্রেট ১৬ জন। নির্বাচনী অপরাধ রোধ, বিজিবির স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা করবেন তারা। 

পুরো নির্বাচনী এলাকা ছয় ধরনের নিরাপত্তার চাদরে ঢেকে রাখবো আমরা। প্রতিটি কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করবো। এর বাহিরে পুরো রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। দুটি কেন্দ্রের জন্য একটি করে র্যাবের টিম থাকবে। 

কেন্দ্রে পুলিশ অস্ত্রসহ এবং অস্ত্র ছাড়া থাকবে। বিজিবি ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। টহল টিমের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, রোববার রাত ১২টায় নির্বাচনী আনুষ্ঠানিক সব প্রচার-প্রচারণা শেষ হয়েছে।প্রার্থীরা আর কোনো ধরনের প্রচারণা করতে পারবেন না। নির্বাচনে ১১ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

পুলিশের পাশাপাশি থাকছে মাঠে থাকছে র্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনকে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণের নির্দেশনাও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইভিএম মেসিন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে যে পরিমাণ ইভিএম ব্যবহার হবে। তার দ্বিগুণ ইভিএম আমরা প্রস্তুত রেখেছি। কোনোখানে ইভিএমএ সমস্যা হলে সেটি কেন্দ্রে থাকা টেকনিক্যাল লোকজন ঠিক করে দেবে। 

যদি তারা ব্যর্থ হয় তবে মোবাইলে থাকা টেকনিক্যাল টিম সেটি ঠিক করবে। যদি তারাও ঠিক করতে না পারেন, তাহলে ওই কেন্দ্রের ভোট যতটুকু ওই ইভিএমে নেয়া হয়েছে ততটুকু অক্ষুন্ন থাকবে। সবার উপস্থিতিতে সেটিও সংরক্ষণ করে রাখবে এবং নতুন আরেকটি ইভিএম ব্যবহার করবে। ২২৯টি কেন্দ্রের মধ্যে ৮৬টি কেন্দ্র ঝুকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রয়োজনের তুলনায় অধিক সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। 

সবাই যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এর জন্য সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। ভোটার ছাড়া অন্য কেউ ভোটকক্ষের গোপন বুথে প্রবেশ করতে পারবেন না। প্রবেশ করলেই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়বে এবং তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তৃতীয় দফায় ২৭ ডিসেম্বর মহানগরের ২২৯টি কেন্দ্রের ১ হাজার ৩৪৯টি কক্ষে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ২২৯ জন এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থাকবেন ১ হাজার ৩৪৯ জন। মোট পোলিং অফিসার থাকবেন দুই হাজার ৬৯৮ জন।

এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নূরে আলম মিনা পেশাদার আচরণের তাগিদ দেন। তিনি বলেন, অনেকে লোভ দেখাতে পারে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবধান থাকতে হবে।



একাত্তর/আরএ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর